সরকারের পদত্যাগে কমলগঞ্জে সর্বস্তরে বিজয়ের উল্লাস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সরকারের পদত্যাগে কমলগঞ্জে সর্বস্তরে বিজয়ের উল্লাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন

সরকারের পদত্যাগে কমলগঞ্জে সর্বস্তরে বিজয়ের উল্লাস

ছবি: সংগৃহীত


বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে দুপুরের পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের ছাত্রজনতাসহ সর্বস্তরে বিজয় উল্লাস শুরু করে। শুরু হয়েছে মিষ্টি বিতরনের হিড়িক।

দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন বিক্ষোব্ধরা। কয়েকটি স্থানে ভাঙ্গচুর, পৌরসভা কার্যালয়ে গিয়ে মোরাল ভাঙ্গচুর, উপজেলা চৌমুহনায় ময়না চত্বর, মাধবপুর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে, উপজেলা ছাত্রলীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা ভবনে ভাঙ্গচুর করা

স্থানীয়রা জানান, ছাত্রজনতার দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে।

সোমবার দুপুরের পর শিক্ষার্থী ও উৎফুল্ল জনতা এবং বিএনপি’র নেতাকর্মীদের বিজয় উল্লাস দেখা দেয়। মিছিলে মিছিলে কমলগঞ্জ ও শমশেরনগরে সয়লাব হয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। পরে বিক্ষোব্ধ জনতা মিছিল নিয়ে উপজেলা চৌমুহনায় ময়না চত্বর, পৌরসভায় শেখ মুজিব ও শেখ হাসিনার মোরাল, মাধবপুর ইউপি চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা ছাত্রলীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা ভবনে ভাঙ্গচুর করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়িতে কয়েক দফা হামলার চেষ্টা করেন উত্তেজিত জনতা।

স্থানীয় শিক্ষার্থী মাহবুবু, সামিহা সুলতানা, শিক্ষক জমশেদ আলীসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিনের পর স্বস্তির নি:শ্বাস ফেলছেন। অন্যায়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন, নিপিড়ন, মামলা ও হামলায় আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় সবাই দিন কেটেছেন। কেউ মুখ খোলে কথা বলতে পারেননি। এখন তারা মুক্ত হয়েছেন। তবে বিভিন্ন স্থানে হামলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের মোবাইলে কথা বলার চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে