মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জরুরী সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জরুরী সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ০৭:০৯:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জরুরী সভা

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের ফালে আওয়ামীলীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ স্ব-ভগ্নি শেখ রেহানা সহ দেশ ত্যাগ উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী অগ্নি সংযোগ লুট তরাজ সেনা, প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কর্তৃক দেশও জাতির দায়িত্ব ভার গ্রহনের প্রেক্ষিতে মঙ্গলবার  বেলা বারোটায় জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্টিত হয়। 

সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুনুর রশীদের সভাপাতিত্বে এবং সংস্থার উপদেষ্টা, প্রবীন আইনজীবী জেলা বারের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের প্রধান আথিত্যে অনুষ্টিত উক্ত জরুরী সভায় স্বাগত ভাষন ও সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট বকশি জুবায়ের আহমদ। 

বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে অনুষ্টিত উক্ত জরুরী সভায় ভাষনদান করেন ফোরামের জেলা সাংঘটনিক সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ সবুজ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৈয়দ নেপুর আলী প্রমুখ। সভায় ব্যাপক আলাপ আলোচনা ও মত বিনিময় এর পর দেশ প্রেমিক সেনাবাহিনীর জনস্বার্থে জনমতের পক্ষে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করতঃ আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগীতার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে