মৌলভীবাজারের জীবনযাত্রা স্বাভাবিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারের জীবনযাত্রা স্বাভাবিক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৮:১৯:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জীবনযাত্রা স্বাভাবিক

ছবি: নিজস্ব


গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন পর স্বাভাবিক হতে শুরু করেছে  মৌলভীবাজারের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের মতই।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের বিভিন্ন পয়েন্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

গত মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও  ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে। এরপর ধেকে  তৌলভীবাজারে বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের। আনসারদের সহযোগীতায় রাস্তায় নামেন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।

শহরের বাসিন্দা পিন্টু আহমদ বলেন, গত কয়েক দিন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিলো। আজ তো মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। অফিস যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি।

এদিকে মঙ্গলবার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বুধবার শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা। তবে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে