মৌলভীবাজারে দুই পক্ষের সং ঘ র্ষে ইউপি চেয়ারম্যান নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

মৌলভীবাজারে দুই পক্ষের সং ঘ র্ষে ইউপি চেয়ারম্যান নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৬:৫৯:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে দুই পক্ষের সং ঘ র্ষে ইউপি চেয়ারম্যান নি হ ত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাজার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২৫ জন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। এ সময় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে তাড়া করে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। এক পর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।

নিহত চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে