ছবি : নিজস্ব
মৌলভীবাজার সদর ও রাজনগরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মীর মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার আইনশৃঙ্খলা, বাজার পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত জানতে চান তিনি। এসময় সাংবাদিকরা জেলার সার্বিক চিত্র তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, কেহ যেনো আইন নিজের হাতে তুলে না নেয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন।
মেজর মীর বলেন, কেউ যেনো গুজব ছড়িয়ে সমাজে উশৃঙ্খলা সৃষ্টি না করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেনা বাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে আছে ও থাকবে। তিনি এসময় শিক্ষার্থীদের সার্বিক কর্মকান্ডের ভূয়শী প্রসংশা করেন। শিক্ষার্থীদের উৎসাহিত করহে মাঠে কাজ করবেন বলেও জানান তিনি। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিগগিরই পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি। মৌলভীবাজার জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র জব্দের কথাও জানান তিনি।
তিনি বলেন, জেলার ৭টি থানার কার্যক্রম স্বাভাবিক করতেও কাজ করছে সেনা বাহিনী। শিগগিরই সবগুলো থানার সার্বিক কার্যক্রম স্বাভাবিক হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। ইতিমধ্যে থানাগুলোর কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে বলেও জানান তিনি।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম,সাধারণ সম্পাদক পান্না দত্ত,প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, বকশী ইকবাল আহমদ,আজাদুর রহমান আজাদ ইমজার সভাপতি তমাল ফেরদৌস,মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল,ইমজার সাধারণ সম্পাদক আফরোজ আহমদ,বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল,দৈনিক মানব জমিন ষ্টাফ রিপোর্টার মু ইমাদ উদ্দিন,এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ,এস এ টিভি প্রতিনিধি মোঃ হুসাইন আহমদ প্রমুখ। এসময় সাংবাদিকরা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




