পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১০:১৭:৪৩ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

ফাইল ছবি


বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। যিনি ২২ দিন আগে নিয়োগ পেয়েছিলেন।
শনিবার বিকেলে বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রোববার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।’
এর আগে, চলতি বছরের ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হারুন-উর-রশীদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এর আগে ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ প্রকাশনা রয়েছে। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০) ছিলেন। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য। 

জৈন্তা বার্তা / টিটু