শ্রীমঙ্গল থানায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গল থানায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৭:১৮:২২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু

ছবি : নিজস্ব


শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এরিমধ্যে থানার তিনভাগের দুই ভাগ পুলিশ কাজে যোগদান করেছেন। শনিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ।

রোববার বিকেল বেলা শ্রীমঙ্গল-কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা বলেন,আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন।তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রুপে ফিরে যাবে। তিনভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকীরা দুই একদিনের ভেতর যোগদিবেন বলে তিনি আশাবাদী। আপাততঃ থানা কম্পাউন্ডের কি কি ক্ষতি হয়েছে তার হিসেবনিকেশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব,‌‌‌র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি ইকরামুল ও ওসি বিনয় ভূষণ রায়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে