চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ৭ দিন পর যাত্রী যাতায়াত শুরু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ৭ দিন পর যাত্রী যাতায়াত শুরু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ১১:৪৫:৪১ পূর্বাহ্ন

চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ৭ দিন পর যাত্রী যাতায়াত শুরু

ছবি: নিজস্ব


কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল। পুলিশ সদস্যদের দাবী মানার আশ্বাসে ৭ দিন পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে।

পুলিশ সদস্য নিহত, থানায় হামলা ভাঙচুর ঘটনার প্রতিবাদে ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে গত ৫ আগস্ট বিকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন করছিল না। ইমিগ্রেশন পুলিশ তাদের দায়িত্ব পালন না করায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে গত ৭দিন ধরে ভারতে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পুলিশ এ্যাসোসিশনের পক্ষে করা দাবী অন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ মেনে নেওয়ার আশ্বাসে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।

চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন। আপাতত ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না।

চাতলাপুর চেকপোস্টের কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বলেন, এক সপ্তাহ পর সোমবার থেকে এ পথে ভারতে চিকিৎসা ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছেন। সার্ভার সম্পূর্ণভাবে ভালো হলে ২/১ দিন পর ভ্রমণ ভিসাধারীরাও যেতে পারবেন।’

উল্লেখ্য, কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে