কলম ধরা হাতে রং তুলির আলপনায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের প্র তি বা দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

কলম ধরা হাতে রং তুলির আলপনায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের প্র তি বা দ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন

কলম ধরা হাতে রং তুলির আলপনায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের প্র তি বা দ

ছবি: নিজস্ব


শিক্ষার্থীদের উদ্যোগে পরিবর্তনের জোয়ার উঠেছে, তারা কাজ করছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল আলপনা নানা কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে।

শহর ঘুরে দেখা যায়,শহরের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে। শহরের কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বাউন্ডারি দেয়াল বর্ষাকালে বৃষ্টির পানি পড়ে নোংড়া হয়েছিলো। সেই দেয়াল পরিষ্কার করে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয়। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়।  সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে।

এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি রেডক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছেন।

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি পরবর্তী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ।

শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ পরবর্তী প্রজন্মকে উপহার দেয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অংকন করছি । আমরা দেশের কোন সম্পদ নষ্ট করি নাই। এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

তারা আরও জানান কোটা সংস্কারের শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, দুর্নীতি প্রতিরোধ, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে