কুলাউড়ায় একই দিনে দুই অধ্যক্ষকে অ ব্যা হ তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

কুলাউড়ায় একই দিনে দুই অধ্যক্ষকে অ ব্যা হ তি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৩:২১:২৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় একই দিনে দুই অধ্যক্ষকে অ ব্যা হ তি

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় দুই অধ্যক্ষ কে অব্যাহতি করা হয়েছে।  তারা হলেন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন দুই কলেজের গভর্নিংবডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল ও নবাব আলী নকি খাঁন । কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া বলে জানায় গভর্নিংবডি ।

ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন কলেজের সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন। অন্যদিকে আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন শশাঙ্ক শেখর গোস্বামী ।

উল্লেখ্য, গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন সিপার উদ্দিন আহমদ। তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এবং  আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদিরের পদত্যাগের দাবিতে ১৩ আগষ্ট (মঙ্গলবার)  বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় তারা  বলেন, একজন শিক্ষক হয়ে কোটা আন্দোলনে শহীদ হওয়া শত শত শিক্ষার্থী ও তাদের বুকে রক্ত ঝড়েছে এর প্রতিবাদ না করে আন্দোলনকারীদের  বিরুদ্ধে গিয়ে  নিজ দলের আখের গোছাতে ব্যস্ত ছিলেন।  উনারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমরা একজন নির্দলীয় শিক্ষক চাই।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে