শ্রীমঙ্গল থানায় ফিরল পুলিশ এবং ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা পেল ফুলের শুভেচ্ছা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গল থানায় ফিরল পুলিশ এবং ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা পেল ফুলের শুভেচ্ছা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৮:২৯:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানায় ফিরল পুলিশ এবং ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা পেল ফুলের শুভেচ্ছা

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে আট দিন পর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। শিক্ষার্থীরা পেল ফুলেল শুভেচ্ছা। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে নিয়ে আট দিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এস এম জালাল উদ্দীন, সার্জেন্ট নিকুঞ্জ দেবনাথ ও ঝন্টু বৈদ্য শহরের চৌমুহনায় ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করা শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করা শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

ট্রাফিক ইন্সপেক্টর টিআই এস এম জালাল উদ্দীন জানান, পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে নিয়ে আট দিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করায়  নিরাপদ সড়ক চাই, সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটসহ অন্যান্য সংঘটনকে ধন্যবাদ জানান। 

আজ দুপুরের পর থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করতে দেখা যায় বিএনসিসি ও রোভার স্কাউটদের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর কিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে