মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম।

বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার প্রেসক্লাবের  সহসভাপতি নুরুল ইসলাম শেফুল,  সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক মঈনুর রহমান মগনু, গণফোরামের বকসী ইকবাল আহমদ, খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি কামাল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি খোন্দকার লুৎফুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুক্তাকিম জুনেদ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ প্রমূখ। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আ’লীগ সরকারের আমলে এ জেলা থেকে বহু নেতা-কর্মীরা অবৈধভাবে টাকা আত্বসাৎ করেছেন । তাদের তালিকা তৈরি করে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন বলেন, মৌলভীবাজার জেলা জুড়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের অবদান রয়েছে। শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম ও এম সাইফুর রহমান অডিটোরিয়াম’র নাম বদল করা হয়েছে আ’লীগের আমলে। তিনি এই গুণী ব্যক্তির নাম ফলক উন্মোচনের দাবী তুলেন।

জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, এ জেলায় সকল ধর্মাবলম্বীদের মাঝে একটা সম্প্রীতির সেতু বন্ধন রয়েছে। জামায়াত ইতোপূর্বে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ধর্মের মানুষের জান-মালের কোন ক্ষতি যাতে না হয়, প্রতিনিয়িত তাদের বাড়ি-ঘর পাহারার দ্বায়িত্ব পালন করেছে। তিনি বলেন, আগামী জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে সজাগ থেকে তাদের সহযোগীতা করতে হবে। 

সভায় জেলায় সম্প্রতি সময়ে সরকার পতনের পর আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে