পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০৩:১৯:৩৩ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন জুড়ীর উপজেলা চেয়ারম্যান

ফাইল ছবি


শিক্ষার্থীদের তোপের মুখে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবিতে তিনি লিখিত পদত্যাগপত্র ইউএনওর কাছে দেন।

লিখিত পদত্যাগপত্রে কিশোর রায় চৌধুরী মনি বলেন, আমি কিশোর রায় চৌধুরী মনি। চেয়ারম্যান জুড়ী উপজেলা পরিষদ। ১৫ তারিখে পদত্যাগ করলাম। ১৮ তারিখে অফিসিয়ালভাবে পদত্যাগ সম্পন্ন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আপাতত তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দিয়েছেন। অফিসিয়ালি পদত্যাগের জন্য তিনি আগামী দুইদিনের সময় চেয়েছেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট জুড়ীতে কোটা সংস্কার আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলের শেষের দিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহত হন কয়েকজন শিক্ষার্থী।

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি নীরব ভূমিকা পালন করেন। কিন্তু পরদিন ৪ আগস্ট আক্রমণকারীদের সাথে নিয়েই জুড়ীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল এবং শিক্ষার্থী ও কেউ আন্দোলনের প্রস্তুতি নিলে প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন তিনি।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে