বড়লেখায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, যুবকের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বড়লেখায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, যুবকের মৃ ত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ১০:১১:৩১ পূর্বাহ্ন

বড়লেখায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, যুবকের মৃ ত্যু

ফাইল ছবি


মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মুরাদ আহমেদ (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার নামপরিচয় জানা যায়নি। নিহত মুরাদ জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের মনসুর আহমদের ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মুরাদ আহমেদ প্রাইভেটকার যোগে বড়লেখা থেকে বাড়িতে ফিরছিলেন। তাদের কারটি মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মুরাদসহ প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। আর অবস্থা গুরুতর হওয়ায় কার চালককে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। 

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুজন গুরুতর আহত হন। এরমধ্যে মুরাদ নামে এক যুবক মারা গেছেন। আর কার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে