শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের সং ঘ র্ষ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের সং ঘ র্ষ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৩:০৬:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাকের সং ঘ র্ষ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকও ট্রেনের সাথে ধাক্কা লেগে সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির ড্রাইভার ঘটনাস্থলে থেকে পালিয়ে গিয়েছে। 

শনিবার দিবাগত-রাত ২ ঘটিকায় সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলগেইট/রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান,এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেইটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিং এর গেইট না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে ৷এদিকে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের পরপরই চলমান ট্রেনটি প্রায়১২০ মিটার জায়গা ট্রাকটিকে দুমরে মুচরে নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান,দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। উপবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষের পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে৷ দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী