বড়লেখায় বিজিবির অ ভি যা নে ৯ ভারতীয় অ বৈ ধ মহিষ আ*টক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বড়লেখায় বিজিবির অ ভি যা নে ৯ ভারতীয় অ বৈ ধ মহিষ আ*টক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ১১:৫৫:১৪ পূর্বাহ্ন

বড়লেখায় বিজিবির অ ভি যা নে ৯ ভারতীয় অ বৈ ধ মহিষ আ*টক

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ মহিষের চালান নিয়ে আসছে।

শুক্রবার রাতে পাচারকারিরা অর্ধশতাধিক অবৈধ মহিষের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর রাতের দিকে বিজিবি সদস্যরা ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে। যার সিজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।

জানা গেছে, চোরাকারবারিরা শুক্রবার রাতে বড়লেখার পাথারিয়া পাহাড় সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ভারতীয় অবৈধ মহিষের চালান নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ও জুড়ী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালান। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় শনিবার ভোররাতে বিজিবির আভিযানিক দল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কামিলপুর এলাকা থেকে ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেন। বিজিবির অভিযানের টের পেয়ে এর আগেই চোরাকারাবরিরা পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, আটক ভারতীয় অবৈধ মহিষগুলোর সিজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা। মহিষগুলো আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে। সোমবার কাষ্টমস এর মাধ্যমে প্রকাশ্যে নিলাম করা হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী