জুড়ীতে ৪৩৫ পিস ই*য়াবা সহ গ্রে ফ তা র এক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

জুড়ীতে ৪৩৫ পিস ই*য়াবা সহ গ্রে ফ তা র এক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ০৩:৪২:৩৬ পূর্বাহ্ন

জুড়ীতে ৪৩৫ পিস ই*য়াবা সহ গ্রে ফ তা র এক

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪৩৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল সহ মোঃ নয়ন মিয়া (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের সেলিম আহমদের ছেলে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও নিজ বাড়ী তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৩৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে সেলিম আহমদ ও তার ছেলে মো. নয়ন মিয়াকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী