শাল্লায় ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শাল্লায় ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন সম্পন্ন

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৫:২৯:৫৬ পূর্বাহ্ন

শাল্লায় ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ছাত্র জমিয়তের পুন:গঠন উপলক্ষে কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। 

২৫ আগস্ট( রবিবার) সকাল ১১ টায় অস্থায়ী কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শাল্লা সদর শাখা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন নাছিরপুরী  ও ছাত্র নেতা মুস্তাকিম বিল্লাহ - এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা শাখা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ জিয়াউল করীম, শাল্লা উপজেলা শাখার যুব জমিয়ত সভাপতি মাওলানা আশিকুর রহমান আশিকী হাফেজ কয়েস আহমদ প্রমুখ।

 এসময় বক্তারা বলেন, এক সাগর রক্ত আর অসংখ্য প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব ও তাদের কালো থাবা কে রুঁখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইসলাম মুসলমান ও নবীকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য শাল্লার জমিনে বরদাশত করা হবে না বলে হুশিয়ারবাণী উচ্চারণ করেন।

তারা আরো বলেন,স্মরণকালের ভয়াবহ বানভাসিদের সাহায্যে এগিয়ে আসতে শাল্লা উপজেলাবাসী সহ দেশের সর্বস্থরের জনগণকে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু তাহের আল হাবিবী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আতাউর রহমান খান, মাওলানা জাকারিয়া আলম, মাওলানা মুজাম্মিল আহমদ, মাওলানা আবুল কালাম।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ