ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদা নামে এক শিক্ষিকার বেতের আঘাতে এক শিশুর চোঁখে গুরুতর জখম হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- সাদেকুল ইসলাম এডিসি (শিক্ষা ও আইসিটি) হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মওলা।
মাধবপুর উপজেলা প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষিকা মোরশেদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষিকা সানজিদা পারভিন (সপ্না ) কে অন্যত্র সংযুক্তি করা হয়েছে। আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম নাজিম তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
আহত শিশুর নাম মেহেদি হাসান (৪)। একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে। বর্তমানে মেহেদি হাসান ঢাকাস্থ আগারগাও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য মনজুর আহসান জানান, ঘটনার সত্যতা আমরা পেয়েছি।
এম সি




