বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২০ PM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০২:০২:৫৫ AM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সেইদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন। হাসিনা আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কে টানাপোড়েন চলছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল। 

সাক্ষাৎকারে এস জয়শঙ্কর আরও বলেন, সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো...। আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই।

এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লির আসার অনুমতি চেয়েছিলেন। তারপর সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি জানান, হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির