ই স রা য়ে লি সেনাদের ওপর র কে ট ছুড়ল হি*জবুল্লাহ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৫ PM

ই স রা য়ে লি সেনাদের ওপর র কে ট ছুড়ল হি*জবুল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:৫৩:১৭ AM

ই স রা য়ে লি সেনাদের ওপর র কে ট ছুড়ল হি*জবুল্লাহ

ছবি: সংগৃহীত


দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) মারুন আল-রাস গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ।

গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। এরপর মারুন আল-রাস গ্রামে তাদের সেনাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ।

অপরদিকে দখলদার ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছে। এরআগে দুই ব্রিগেড সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল।

সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সোমবারও হিজবুল্লাহ ১৩০টি রকেট ছুড়েছে।

এছাড়া আজই ইসরায়েলে একটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের মিসাইল হামলার কারণে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হুথিদের মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা