ই সরায়েলে ১৭৫টি র কেট হা মলা চালিয়েছে হি জবুল্লাহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ই সরায়েলে ১৭৫টি র কেট হা মলা চালিয়েছে হি জবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৩:০১:৪৬ পূর্বাহ্ন

ই সরায়েলে ১৭৫টি র কেট হা মলা চালিয়েছে হি জবুল্লাহ

ছবি সংগৃহীত


ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  

রবিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৭ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।

ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়েছে। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

জৈন্তা বার্তা/আরআর