ছবি: নিজস্ব
সিলেটের বহুল প্রচারিত দৈনিক জৈন্তা বার্তার সহকারী সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলাম চৌধুরী শিপনের যুক্তরাজ্য আগমন উপলক্ষ্যে ইস্ট লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে এক সংবর্ধনা ও বন্ধু আড্ডার আয়োজন করা হয়।
সোয়ালেহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও নুরু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ মাহিদুর রহমান ও টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র জনপ্রিয় কাউন্সিলর জনাব অহিদ আহমেদ।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে শিপনকে লন্ডনে স্বাগত জানিয়ে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এসময় সভার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জমকালো এই সান্ধ্য আয়োজনে যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ কামাল আহমেদ মুরাদ, দেওয়ান আব্দুল বাসিত, আনোয়ার হুসেন, আহমেদ কবির সুইট, কাজী আখলাকুজ্জামান চৌধুরী, আশরাফ আজিজী মির্জা, তানভীর আহমেদ, নোমান খান, আজমল চৌধুরী, মোফাজ্জল করিম মাসুম, মতিন আহমেদ, বদরুল ইসলাম, জাহাঙ্গির হুসেন, আব্দুল মোহাইমিন উনু, ফুজায়েল আহমেদ, নোমান আহমেদ, আব্দুল কাইয়ুম, সুমন আহমেদ, পটল মিয়া, সেলিম আহমেদ,শাহ আলম কাশেম, মুন্না আহমেদ, মারুফ আহমেদ, ইকবাল হুসেন, মাহবুবুর রহমান, রাহাত খান, বুলবুল আহমেদ, নেসার আহমেদ, মিনার আহমেদ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




