লেবাননে ই*সরায়েলের হা*মলায় নি*হত ১৬৪৫
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৮ AM

লেবাননে ই*সরায়েলের হা*মলায় নি*হত ১৬৪৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০১:০৪:৪৭ AM

লেবাননে ই*সরায়েলের হা*মলায় নি*হত ১৬৪৫

ছবি সংগৃহীত


লেবাননে ইসরায়েলের গত কয়েক সপ্তাহের হামলায় অন্তত এক হাজার ৬৪৫ জনের প্রাণ গেছে। আর হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতে গত এক বছরে দুই হাজার ২২৫ জন নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। গত সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দেয়।

শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিয়েহর একটি প্রধান বাণিজ্যিক এলাকার সড়কে বোমা হামলা চালায়। এতে অন্তত আটজন আহত হন।

শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) বলছে, মাত্র দুই দিনের মধ্যে ইসরায়েল সীমান্তের কাছে পঞ্চম শান্তিরক্ষী আহত হলেন।

ইসরায়েল বোমাবর্ষণ করে বেকা উপত্যকায় হতাহতের ঘটনা ঘটিয়েছে। এর আগে তারা দক্ষিণ লেবাননের ২২টি গ্রামের বাসিন্দাদের উত্তর দিকে সরে যেতে নির্দেশ দেয়।

হিজবুল্লাহ বলছে, তারা হাফিয়ার কাছাকাছি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ৩৫টি প্রজেক্টাইল ছোড়া হয়। তবে ইসরায়েলের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রজেক্টাইলের বেশিরভাগই প্রতিহত করে। তবে কয়েক কৃষি জমিতে পড়ে আগুন ধরে যাওয়া।

এদিকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আল জাজিরাকে বলেন, উত্তর গাজায় নবম দিনের সামরিক অবরোধে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৯৮ হাজার ৩৩৬ জন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা