কানাডার ছয় কূটনীতিককে দিল্লি ছাড়তে বলল ভারত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫২ PM

কানাডার ছয় কূটনীতিককে দিল্লি ছাড়তে বলল ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১১:৫৪:৪৭ AM

কানাডার ছয় কূটনীতিককে দিল্লি ছাড়তে বলল ভারত

ছবি:সংগৃহীত


কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ দেশটির ছয়জন কূটনীতিককে দিল্লি ছাড়তে বলেছে ভারত সরকার। কানাডা থেকে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানোর দিনেই ভারতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।

দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এ ছয় কূটনীতিককে আগামী শনিবারের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে সঞ্জয় ও ভারতের কয়েকজন কূটনীতিকের সংশ্লিষ্টতার অভিযোগ আনার পর গতকাল সোমবার ((১৪ অক্টোবর) কানাডা থেকে ভারতীয় হাইকমিশনারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় দিল্লি।

২০২৩ সালে কানাডায় হত্যাকাণ্ডের শিকার হন খালিস্তানপন্থী নেতা নিজ্জর। তিনি ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের জন্য ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন। নিজ্জর হত্যাকাণ্ডের পর থেকেই এর সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ তুলে আসছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করেছে নয়াদিল্লি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল