গাজায় ই*সরায়েলি হা*মলায় আরও ২৯ ফিলিস্তিনি নি*হত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM

গাজায় ই*সরায়েলি হা*মলায় আরও ২৯ ফিলিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০১:৪০:৩৮ AM

গাজায় ই*সরায়েলি হা*মলায় আরও ২৯ ফিলিস্তিনি নি*হত

ছবি সংগৃহীত


গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজা জুড়ে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলার কারণে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনার পর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স জানান, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীরা তাদের পূর্বের অবস্থানেই থাকবে।  

লেবাননের আইতো গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।  

ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেশটি দক্ষিণ লেবাননের ২৫টি শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।  

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, দক্ষিণ লেবাননের যেসব শহরের বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ।  

২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৮৮ জন নিহত এবং ৪ হাজার ২৯৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  

গাজায় দীর্ঘমেয়াদি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ৪২ হাজার ২৮৯ জন নিহত এবং ৯৮ হাজার ৬৮৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল