ই*সরায়েলের বিমান হা*মলায় লেবাননে নি*হত অন্তত ২৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

ই*সরায়েলের বিমান হা*মলায় লেবাননে নি*হত অন্তত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০২:৪৩:২২ AM

ই*সরায়েলের বিমান হা*মলায় লেবাননে নি*হত অন্তত ২৩

ছবি সংগৃহীত


লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।

একই জেলায় টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

টায়ার জেলায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট বলা হয়েছে। আর পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল