জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৮:৪৮:১১ AM

জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ছবি:সংগৃহীত


ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ।  

বুধবার (১৬ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওমর আব্দুল্লাহর পাশাপাশি তার দলের আরও আটজন আইনপ্রণেতাকে শপথ পড়ান।

ভারতের কংগ্রেস পার্টি ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও তারা ভালো ফল করতে পারেনি। তারা ওমরের নেতৃত্বাধীন সরকারে যোগ না দিয়ে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিভিন্ন সূত্র  জানিয়েছে, কংগ্রেসকে একটি মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা রাজি না হয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে বলে জানিয়েছে।

এই শপথ অনুষ্ঠানে ভারতের রাজনৈতিক জোট ইন্ডিয়ার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী দলের অখিলেশ যাদব উল্লেখযোগ্য। তাদের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিও উপস্থিত ছিলেন।

এক দশক আগে ওমর আব্দুল্লাহ প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ওমরের দল অঞ্চলটির বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয় পায়। তাদের শরিক দল কংগ্রেস ২০১৪-র আগের নির্বাচনে ১২টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র ছয়টি। কংগ্রেস, আম আদমি পার্টির এক আইনপ্রণেতা ও চার স্বতন্ত্র আইনপ্রণেতা ওমর আব্দুল্লাহর সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক