নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০০ PM

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৯:৪৯:৫৫ AM

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত


নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিকের সঙ্গে বৈঠক করেছে তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৬ অক্টোবর) অসলোয় অনুষ্ঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন। 

বৈঠকে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মি. ক্র্যাভিক এ সময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। 

অন্যদিকে বিএনপি প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। 

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক