নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নি*হ*ত বেড়ে ১৪৭
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ PM

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নি*হ*ত বেড়ে ১৪৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ১১:৪৪:০৯ AM

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নি*হ*ত বেড়ে ১৪৭

ছবি:সংগৃহীত


নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪৭ জনে। দেশটির উত্তরাঞ্চলে একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর তা থেকে জ্বালানি ছড়িয়ে পড়লে লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে ভিড় করে। সে সময়ই ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারায়। খবর এএফপির।

দেশটিতে এমন সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো যখন পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। দেশটিতে অর্থনৈতিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে।

জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি অন্য একটি গাড়ির আগে যাওয়ার চেষ্টা করছিল। দ্রুত গতিতে অন্য গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মঙ্গলবার গভীর রাতে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এটি উল্টে যায়। সে সময় স্থানীয় লোকজন জ্বালানি সংগ্রহের জন্য সেখানে জড়ো হয় এবং সে সময়ই এতে বিস্ফোরণ ঘটে।

সানুসি লওয়ান নামের এক শিক্ষার্থী এএফপিকে বলেন, লোকজন আনন্দে চিৎকার করছিল এবং জ্বালানি সংগ্রহের জন্য বালতি নিয়ে শত শত মানুষ ছুটে আসে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে যা দেখলাম তা ছিল রীতিমতো আতঙ্কের। লোকজন আগুনে পুড়ছে আর চিৎকার করে সাহায্য চাইছে।

লওয়ান নিজেই একবার গিয়েছিলেন জ্বালানি সংগ্রহ করতে। কিন্তু তিনি বালতি ভরে তেল নিয়ে বাড়ি ফেরার পর তার ভাই তাকে আর যেতে নিষেধ করেন। তিনি বলেন, যদি আমি আমার ভাইয়ের কথা না শুনতাম তাহলে আজ হয়তো আমিও মারা যেতাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক