লেবাননে ই*সরায়েলি হা*মলায় মেয়রসহ নি*হত ১৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০০ PM

লেবাননে ই*সরায়েলি হা*মলায় মেয়রসহ নি*হত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০২:৫৫:৩০ AM

লেবাননে ই*সরায়েলি হা*মলায় মেয়রসহ নি*হত ১৬

ছবি সংগৃহীত


লেবাননে পৌরসভার সদর দপ্তরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরে এ হামলায় মেয়রসহ ১৬ জন নিহত হয়েছেন। লেবাননে হামলা শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালালো ইসরায়েল। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। 

হামলার সময় মেয়র সেখানে বৈঠক করছিলেন বলে জানা গেছে। হামলায় পৌর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। এ হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।

দেশটির কর্মকর্তাদের অভিযোগ, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে এখন লেবানন রাষ্ট্রকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এ হামলার নিন্দা জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে পৌরসভা ভবনে আলোচনা করার সময় ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে মিউনিসিপ্যাল ​​কাউন্সিলের সভাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান,  মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েল সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর শহর লাতাকিয়াতেও হামলা চালায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক