সর্বকালের সব রে ক র্ড ভা ঙ ল স্বর্ণের দাম
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ PM

সর্বকালের সব রে ক র্ড ভা ঙ ল স্বর্ণের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৬:০৩:২৪ AM

সর্বকালের সব রে ক র্ড ভা ঙ ল স্বর্ণের দাম

ছবি:সংগৃহীত


বিশ্বজুড়ে বেড়েই চলেছে বহুমূল্যবান ধাতু স্বর্ণের দাম।এবার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দামের সর্বকালের সব রেকর্ড ভেঙে গেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের বরাত দিয়ে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে, যা গতকাল বুধবার বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম। 

এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহামে খোলার সময় শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে যায়। একইভাবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার, যা সকাল ৯টা ১০মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‍

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক