একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৬:১৭:২৭ AM

একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ

ফাইল ছবি


বিশ্বে একশ দশ কোটি মানুষ তীব্র দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে।

ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নানা ধরনের দারিদ্রতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে। এসব দেশে যেমন রয়েছে পুষ্টিহীনতা তেমনি রয়েছে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের অভাব।

১১২টি দেশ ও ছয়শ কোটির বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, একশ দশ কোটি মানুষ তীব্র দরিদ্র্যের মধ্যে বসবাস করছে।

ইউএনডিপির আচিম স্টেইন বলেন, সম্প্রতি সংঘাতের পরিধি বেড়েছে। এতে একদিকে যেমন হতাহত বাড়ছে তেমনি রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন ও জীবিকায়

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ বছরের নিচের প্রায় ৫৮৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্রতায় ভুগছে।

তাছাড়া সংঘাতপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যু হার ৮ শতাংশ। স্থিতিশীল দেশুগলোতে এই হার মাত্র এক দশমিক এক শতাংশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক