বিশ্বে সবচেয়ে বেশি গরীবের বাস ভারতে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

বিশ্বে সবচেয়ে বেশি গরীবের বাস ভারতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৬:৩৫:৩০ AM

বিশ্বে সবচেয়ে বেশি গরীবের বাস ভারতে

ছবি:সংগৃহীত


বিশ্বে সবচেয়ে বেশি দরিত্র মানুষের বাস ভারতে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, সহিংসতাপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ৪৫ কোটি ৫০ লাখ দরিদ্র মানুষ বাস করে। 

বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালায় জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি। এই গবেষণায় উঠে এসেছে বিশ্বে সবচেয়ে বেশি গরিব মানুষের বাস ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।

এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো।

গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে। যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

ইউএনডিপি কর্মকর্তা আচিম স্টাইনার বলেন, সাম্প্রতিক বছর যুদ্ধের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘর হারিয়েছেন কোটি কোটি মানুষ।

অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর পরিচালক সাবিনা আলকায়ার বলেন, ‘এই গবেষণায় প্রমাণ হয়েছে যে সহিংসতায় কীভাবে দরিদ্র মানুষকে প্রভাবিত করে। আমরা দেখেছি বিশ্বের ১১০ কোটি মানুষ এখন দরিদ্র। তাদের মধ্যে ৪৫ কোটি ৫০ লাখই যুদ্ধবিগ্রহ থাকা অঞ্চলে বাস করে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক