শেখ হাসিনার গ্রে প্তা রি পরোয়ানা জারির পর যা বলল ভারত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM

শেখ হাসিনার গ্রে প্তা রি পরোয়ানা জারির পর যা বলল ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৭:৪২:০২ AM

শেখ হাসিনার গ্রে প্তা রি পরোয়ানা জারির পর যা বলল ভারত

ছবি:সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আওয়ামী লীগের এই নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যম এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের’ বিচার কার্যক্রম শুরু হয়। এর প্রথমদিনেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘আমি আগেও বলেছি তিনি (শেখ হাসিনা) খুবই অল্প সময়ের নোটিসে এখানে চলে আসেন। এবং এখানো তিনি এখানে রয়েছেন।’

প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার এখনো স্পষ্ট করে কিছু বলেনি যে কতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন। তার চূড়ান্ত গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের নাম শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাকে গ্রেপ্তারের আদেশ দেন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে ৭৪ জন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ, র‍্যাবের বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণ-হত্যাসহ আওয়ামী শাসনামলে মানবতাবিরোধী অপরাধের ঘটনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক