৩৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেল সহ ২ মাদক কারবারী আটক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

৩৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেল সহ ২ মাদক কারবারী আটক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৭:৩৭:৩৫ পূর্বাহ্ন

৩৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেল সহ ২ মাদক কারবারী আটক

ছবি: নিজস্ব


মাধবপুর থানা পুলিশ ৩৩ বোতল ফেনসিডিল ও ১ টি মোটরসাইকেল সহ ২ মাদক কারবারীকে আটক করেছে।বৃহস্পতিবার  (১৭অক্টোবর) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় মনতলা পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে মনতলা পশ্চিম বাজারের আলমগীরের বিকাশের দোকানের সামনের রাস্থা থেকে তাদের আটক করেন।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটককৃতরা হল নরসিংদী জেলার বেলাব উপজেলার টেকপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে উজ্জ্বল দাশ (৪০) ও নরসিংদী জেলার বেলাব উপজেলার চর বেলাব (টানপাড়া) গ্রামের ফালু মিয়ার ছেলে কিরন মিয়া (৩২)।এসময় তাদের হেফাজতে থাকা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।আটকদের বিরুদ্ধে আজ ১৮ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজুর কথা নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।মামলা নং ২৯।ওসি জানান,মাদক কারবারীদের কোনোরকম ছাড় দেওয়া হবে না।এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলেও জানিয়েছেন ওসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল