আজমিরীগঞ্জে সবজির চড়া দাম, টমেটোর ডাবল সেঞ্চুরি!
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

আজমিরীগঞ্জে সবজির চড়া দাম, টমেটোর ডাবল সেঞ্চুরি!

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০২:৪৬:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে সবজির চড়া দাম, টমেটোর ডাবল সেঞ্চুরি!

ছবি নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখার সময় এক ব্যক্তিকে দেখা যায় ১ কেজি আলু, ১ কেজি মুখি ও ১ কেজি পেঁপে কিনে ব্যাগের মধ্যে রাখেন। কিন্তু টাকা দেওয়ার সময় দেখা যায় ব্যাগ থেকে বের করে টমেটো ফিরিয়ে দেন আর অন্য সবজির দাম দেন। কাছে গিয়ে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, সবজির যে দাম, চাহিদামতো নেওয়া যায় না। দামের তুলনায় পকেটে টাকা কম, তাই কিছু সবজি ফিরিয়ে দিলাম। আমরা গরিব মানুষ, আয় থেকে ব্যয় বেশি। এত টাকা দিয়ে সবজি কিনবো কেমনে? বর্তমানে টিকে থাকাই মুশকিল।

গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শীতের আসার কিছু আগেও আজমিরীগঞ্জের বাজারগুলোতে সবজির দাম চড়া। মুরগী ও মাছের দামেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, উৎপাদন হয় এমন এলাকায়ও সবজির দাম চড়া।

আজমিরীগঞ্জের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পেঁপে বাদে বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ৬০ টাকার বেশি দামে। আর টমেটো পৌঁছেছে ডাবল সেঞ্চুরিতে! 

এছাড়া বাজারে বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১২০টাকা, শিম ১৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙা ৮০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, জলপাই ৮০ টাকা, তেঁতুল ৮০ টাকা, মুলা ৬০ টাকা, আলু ৬৫ টাকা, মুখি ৭০ টাকা, শসা ৬০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪৫ টাকা ও কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব সবজির দাম কোনোভাবেই কমছে না। এতে করে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। শীতের শুরুতে সবজি বাজারে আসা  শুরু করলেও দাম কমছে না।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল