নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আসামি গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আসামি গ্রে ফ তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৪:৪০:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আসামি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চার আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তাদেরকে শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন এর দিক নির্দেশনায় এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানাধীন ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা থেকে সমছু মিয়ার পুত্র ফারছু মিয়াকে গ্রেফতার করেন। ও এএসআই রহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম থেকে মৃত আব্দুল হেকিমের পুত্র মো: চুনু মিয়াকে গ্রেফতার করেন। এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকা হইতে মো: লুৎফুর রহমান এর ছেলে মোহাম্মদ আবীর আহমেদ (১৯) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিছইনকির্ত্তী গ্রামের মো: মাসুক মিয়া এর পুত্র মো: শাকিল মিয়া (২৭) কে গ্রেফতার করা হয়েছে।  গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নবীগঞ্জ থানার মামলা নং-১৯, ৪৫৭/৩৮০ ধারায় তাদের দুই জনের বিরদ্ধে মামলা হয়েছিল।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন চার জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল