ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরনের শিকার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ৯দিন পর উদ্ধার হয়েছে। শনিবার ভোর রাতে হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক তানভীর মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় সে একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে একদল পুলিশ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অপহনের শিকার ছাত্রীকে উদ্ধার ও তানভীর কে গ্রেফতার করে।
জানা যায়, ভিকটিম ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে উক্তাক্ত ও কুপ্রস্তাব দিত। ১১ অক্টোবর রাতে স্কুলছাত্রীকে কৌশলে একটি সিএনজি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
জৈন্তাবার্তা / মনোয়ার




