ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে তিন আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় এসআই স্বাধীন চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানাধীন দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে ফয়জুল্লা মিয়ার পুত্র আব্দাল মিয়াকে গ্রেপ্তার করেন। আব্দাল জিআর-৪০০/১২ (নবীঃ) এর সাজাপ্রাপ্ত আসামি এবং নারী ও শিশু ৮০/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি। পৃথক অভিযানে সদর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র মো. লেবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিআর-১৫০/২৪ (বড়ঃ) এর পরোয়ানাভুক্ত আসামি। অপর একটি অভিযানে এসআই শুভ দে সঙ্গীয় ফোর্সসহ কূশি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের জমির আলীর পুত্র আম্বর আলীকে গ্রেপ্তার করেন। তিনি সিআর-১৫০/২৪ (বড়ঃ) এর পরোয়ানাভুক্ত আসামি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




