ছবি সংগৃহীত
১০ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর ফাঁড়ির পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার হরষপুর স্টেশন বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক নারীর নাম শারমিন আক্তার। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউড়রা (মুন্সিবাড়ী) গ্রামের মৃত শাহজালাল মুন্সির মেয়ে।
কাশিমনগর পুলিশ ফঁড়ির এএসআই মো. গোলাম কিবরিয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শারমিনকে আটক ও তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গাঁজাসহ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




