বড় বি স্ফো র ণে কাঁপলো দিল্লি
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

বড় বি স্ফো র ণে কাঁপলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০২:৩০:১৪ AM

বড় বি স্ফো র ণে কাঁপলো দিল্লি

ছবি সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি কীসের বিস্ফোরণ তা তৎক্ষণাৎ জানা যায়নি।

দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের সামনে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এতে স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে।  

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, আমি বাড়িতে ছিলাম। একটি বিকট শব্দ শুনেছি, ধোঁয়ার মেঘ দেখেছি এবং ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না।  

এদিকে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে তারা বিশেষজ্ঞদের ডেকেছেন। তারা এখনো সন্দেহজনক কিছু পাননি এবং তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।

পরে পুলিশ একটি বিবৃতিতে জানায়, রবিবার ৭টা ৪৭ মিনিটে তারা একটি কল পান, তাদের জানানো হয় রোহিণীর ১৪ নাম্বার সেক্টরের সিআরপিএফ স্কুলের কাছে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্কুলের প্রাচীর ভাঙা অবস্থায় দেখতে পান। তাছাড়া কয়েকটি দোকান এবং গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সঙ্গে প্রচুর দুর্গন্ধও ছিল।

পুলিশ সন্দেহ করছে, এটি হাতে বানানো ককটেলের (ক্রুড বোম) বিস্ফোরণ হতে পারে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দলও ঘটনাস্থলে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির