হবিগঞ্জে চেয়ারম্যান মেম্বারদের অপসারণ না করার দাবিতে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

হবিগঞ্জে চেয়ারম্যান মেম্বারদের অপসারণ না করার দাবিতে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৬:১৭:১৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে চেয়ারম্যান মেম্বারদের অপসারণ না করার দাবিতে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি

ছবি: নিজস্ব


ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন চেয়ারম্যান মেম্বাররা। রবিবার (২০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সাথে দেখা করে এ-সংক্রান্ত স্মারকলিপি তুলে দেন তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে  চেয়ারম্যান ও মেম্বার মহিলা মেম্বারগন অংশ গ্রহণ করেন।মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

এতে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান হুসাইন, বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওস্তার মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাউদ্দিন দুলাল নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান চৌধুরী, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ কুরেসি, লাখাই উপজেলার মুড়িয়াউক পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের নেতৃত্বে চেয়ারম্যানের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ডঃ মোঃ ফরিদুর রহমানের সাথে দেখা করেন।এসময় তারা স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকরীতা ও গুরুত্ব উল্লেখপূর্বক চেয়ারম্যান মেম্বারদের অপসারণ না করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল