যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ AM

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৯:৪১:৪০ AM

যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

ছবি:সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় শেরিফ উইলি মার্চ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দু’জনের বয়স ১৯ বছর এবং একজনের বয়স ২৫ বছর।

বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, আহতদের বিমানযোগে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শেরিফ জানান, স্থানীয় সময় শনিবার ভোরে জরুরি সেবায় ফোন আসে এবং তারা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানোর পর নিরাপত্তাকর্মীরা এক বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হয়। শেরিফ মার্চ বলেন, সবাই দৌড়াচ্ছিল, কাদছিল, চারিদিকে বিশৃঙ্খলা ছিল। কারণ সেখানে বিপুল সংখ্যক মানুষ ছিল।

প্রতিবেদনে জানানো হয়েছে, পার্টিতে ২০০ থেকে ৩০০ জন মানুষ উপস্থিত ছিল। ফুটবল খেলা শেষ হওয়ার ৩-৪ ঘণ্টা পর এই পার্টির আয়োজন করা হয়। তবে এর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে যুক্ত ছিল না। শেরিফ বলেন, আমরা এখনো সহিংসতার কারণ খুঁজে পাচ্ছি না।

সবাই বলছে, তারা কোনো দ্বন্দ্ব দেখেনি। আয়োজকদের একজন জো জনসন জানান, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। তিনি বলেন, গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। জনসন আরও জানান, সেদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনোভাবে আগ্নেয়াস্ত্র প্রবেশ করে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির