ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জিকে গউছ ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামা ল।
জিকে গউছ এক শোকবার্তায় বলেন, “হাজী আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী হিসেবে মরহুম হাজী আব্দুর রহিমকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, এর শোকবার্তায় বলেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, রবিবার ২০ অক্টোবর লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম পিতা হাজী আব্দুল ওয়াদুদ (৯০) ইন্তেকাল করেন। রবিবার মাগরিবের নামাজের পর জিরুন্ডা মাদ্রাসার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা জিরুন্ডা গ্রামবাসী, আত্মীয়-স্বজন সহ উপজেলা বিএনপি ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাযা অংশ গ্রহণ করেন।
জৈন্তাবার্তা / এম সি




