আজমিরীগঞ্জে বিশেষ অভিযানে অভিযুক্ত দুই আসামি আ ট ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বিশেষ অভিযানে অভিযুক্ত দুই আসামি আ ট ক

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১০:১৪:৫১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বিশেষ অভিযানে অভিযুক্ত দুই আসামি আ ট ক

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ও শিবপাশা পৃথক দুটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুই আসামিকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জলসূখার মোহাম্মদ পুর গ্রামের আহমদ মিয়ার ৬ বছরের  ছোট ছেলেকে বলাৎকার করে লম্পট তোফায়েল আহমেদ। লম্পট তোফায়েল আহমেদ, ছোট শিশুকে পাখি মারার কথা বলে কৌশলে জোর পূর্বক পায়ুপথে বলাৎকার করে। রক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ১৬/১০/২৪ ইং তারিখে  ভর্তি করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে আহমদ মিয়া বাদী হইয়া থানায় এজাহার দাখিল করিলে,এজাহার এফআইআর হিসেবে গন্য করিয়া আজমিরীগঞ্জ থানার মামলা নং৫, ১৯/১০/২৪ ইং,ধারা ২০০০সনের নারী ও শিশু  নির্যাতন দমন আইনে রুজু করতঃ আজমিরীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযানে   জলসূখা ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের বসির আহমেদের পুত্র তোফায়েল আহমেদ( ১৩) কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে একই দিনে,আরেকটি অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে শিবপাশা বং গ্রামের কাছু উল্লার পুত্র আজিজুল হককে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।জানা যায়,আজিজুল হক এক বছরের সাজা ও আটলক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টের আসামী।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদূল হাসান বলেন,জনস্বার্থে অভিযাব অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল