নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আ সা মি গ্রে প্তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আ সা মি গ্রে প্তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০১:১০:৩২ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন মা ম লা র ৪ আ সা মি গ্রে প্তা র


হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই সুব্রত কুমার দাশ ও এএসআই মো. সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জিআর-৮৬/২২ (নবী) এর ১ (এক) বছরের সশ্রম সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফজল মিয়া (২৩), চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া (২০), সিআর-৪৩১/২৪ (নবী) এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩২) ও উপজেলার কমলাপুর গ্রামের বাতেন উল্লার পুত্র বজলু মিয়া (৪৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর সোমবার তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল