পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কা রাদণ্ড
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০২ AM

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কা রাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১২:২৯:২৩ PM

পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কা রাদণ্ড

ছবি:সংগৃহীত


ঘুষের অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেজান্দ্রো টোলেডোকে দুর্নীতি কেলেঙ্কারির কারণে কারাগারে বন্দি হয়েছেন। এ মামলায় তাকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

টোলেডোকে একটি ফ্রিওয়ে নির্মাণ চুক্তির বিনিময়ে ব্রাজিলের নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার তাকে এ মামলায় ২০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ক্যানসারে আক্রান্ত পেরুর সাবেক এ প্রেসিডেন্ট গত সপ্তাহে এক শুনানিত বলেন, ‘আমি প্রাইভেট ক্লিনিকে যেতে চায়। আমি আপনাদের অনুরোধ করছি- দয়া করে আমাকে ভালো হতে দিন বা বাড়িতে মারা যেতে দিন।’

আন্দিয়ান জাতির ৭৮ বছর বয়সী সাবেক এই নেতা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির