পুলিশের সঙ্গে ব ন্দু ক যু দ্ধে নি হ ত ১৯
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০০ AM

পুলিশের সঙ্গে ব ন্দু ক যু দ্ধে নি হ ত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০২:৫৬:৩৮ AM

পুলিশের সঙ্গে ব ন্দু ক যু দ্ধে নি হ ত ১৯

ছবি সংগৃহীত


মেক্সিকোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কুলিয়াকানের রাজধানী সিনালোয়া থেকে প্রায় ১১ কিলোমিটার বাইরে ৩০ জনেরও বেশি বন্দুকধারী পুলিশের উপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

মেক্সিকোর পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, মাজাতারেন হাইওয়েতে বন্দুকধারীরা তাদের উপর গুলি শুরু করলে জবাব দেয় পুলিশ।  

রাজ্যের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারো রবেলস ক্যাসিলাস জানিয়েছেন, মাদক কারবারিরা ওই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই হামলা চালায়। পুলিশ ফেডারেল বাহিনীর সহযোগিতায় তাদের দমন করে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৭ বন্দুকধারী নিহত হয়। আর বাকি দুইজন কাছাকাছি এক এলাকায় গিয়ে মাথার আঘাতে মারা যান। ঘটনাস্থল থেকে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, নয়টি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। মেক্সিকোর এই অঞ্চলেই সবচেয়ে বেশি মাদকযুদ্ধ চলে। এখানেই সিনালোয়া চক্রের আধিপত্য।

এই ঘটনায় ফেডারেল এজেন্টদের হাতে আটক এক কার্টেল সদস্যকে এডউইন আন্তোনিও ‘এন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি কার্টেল গ্যাংয়ের কিংবদন্তি সহপ্রতিষ্ঠাতা ইসমায়েল এল মায়ো জাম্বাদার নেতৃত্বে সিনালোয়া কার্টেল দলের স্থানীয় নেতা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির