ছাত্রলীগ পরিচয়ে সিলেটে গরু ছিনতাই!
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ PM

ছাত্রলীগ পরিচয়ে সিলেটে গরু ছিনতাই!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ০৭:১৮:৪৯ AM

ছাত্রলীগ পরিচয়ে সিলেটে গরু ছিনতাই!

ছবি: সংগৃহীত


সিলেটে ছাত্রলীগ পরিচয়ে পিকআপ চালককে ছুরিকাঘাত করে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে মহানগরীর নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিকআপে করে ৬ টি গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। পিকাপটি নগরীতে প্রবেশ করলে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এসে গাড়ি আটকে একটি গরু ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় পিকআপ চালককে ছুরি দিয়ে আঘাত করে তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাতে নাইওরপুল-সোবহানিঘাট সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন শ্রমিক নেতারা। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে রাত ১টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।

সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে। পিকআপ চালকের আভিযোগ তার নিজেদের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এঘটনায় আহত পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।জরিতদের আটকের চেষ্টা চালাচ্ছি।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী